ইস্রায়েল এবং যিহূদার আদমশুমারি
1. শয়তান ইস্রায়েলের লোকদের বিপক্ষে ছিল
2. তিনি য়োয়াব ও ইস্রায়েলের নেতাদের ডেকে বললেন, “যাও বের্-শেবা থেকে দান পর্য়ন্ত সমগ্র ইস্রায়েলের জনসংখ্যা গণনা করে আমাকে জানাও
3. কিন্তু য়োয়াব উত্তর দিলেন, “প্রভু তাঁর লোকদের শতগুণ বাড়িযে চলুন! মহারাজ, ইস্রায়েলের সমস্ত বাসিন্দাই তো আপনার অনুগত ভৃত্য
4. কিন্তু রাজা দায়ূদ তাঁর সিদ্ধান্তে অনড় থাকায় য়োয়াব তাঁর আদেশ মানতে বাধ্য হলেন
5. ইস্রায়েলে মোট 11,00,000 লোক আছে যারা তরবারির ব্যবহার জানে
6. রাজা দায়ূদের নির্দেশ মনঃপুত না হওয়ায য়োয়াব লেবি ও বিন্যামীন পরিবারের বংশধরদের জনসংখ্যা গণনা করেন নি
7. ঈশ্বরের দৃষ্টিতে দায়ূদ একটি খারাপ কাজ করেছিলেন
8. দায়ূদ তারপর ঈশ্বরকে বললেন, “আমি মূর্খের মতো জনসংখ্যা গণনা করে গুরুতর পাপ করেছি
9. প্রভু তখন দায়ূদের ভাব্বাদী গাদকে বললেন, “যাও দায়ূদকে গিয়ে বল:
10. ‘প্রভু এই কথা বলেছেন: তোমাকে শাস্তি দেবার জন্য আমি তিনটে উপায়ের কথা ভেবেছি
11. তখন, গাদ নির্দেশ মত দায়ূদকে গিয়ে বললেন, “প্রভু বলেছেন, ‘তোমায় শাস্তি দেবার জন্য তিনটি পথের কথা আমি ভেবেছি
12. আর তৃতীয়টি হল- তিন দিন তোমাকে প্রভুর হাতে শাস্তি ভোগ করতে হবে
13. দায়ূদ গাদকে বললেন, “হায! কি বিপদে পড়েছি! আমি কি ভাবে শাস্তি পাবো তা ঠিক করার ভার আমি অন্যদের হাতে দিতে চাই না
14. অতঃপর প্রভু ইস্রায়েলে মহামারী পাঠালেন, তাতে 70,000 লোকের মৃত্যু হল
15. প্রভু জেরুশালেমকে ধ্বংস করতে এক জন দেবদূতও পাঠালেন
16. দায়ূদ ও নেতারা ওপরে তাকিযে, জেরুশালেমের ওপর প্রভুর তরবারি হাতে প্রভুর সেই দূতকে দেখতে পেলেন
17. দায়ূদ ঈশ্বরকে বললেন, “আমি জনসংখ্যা গণনা করতে বলে পাপ করেছি
18. তখন প্রভুর দূত গাদকে বললেন, “দায়ূদকে যিবূষীয় অর্ণানের খামারের কাছে প্রভুর উপাসনার জন্য একটা বেদী নির্মাণ করতে বলো
19. গাদ দায়ূদকে একথা জানালে তিনি অর্ণানের খামারে গেলেন
20. অর্ণান তখন গম ঝাড়াই করছিল
21. দায়ূদ বয়ং হেঁটে হেঁটে টিলার ওপরে অর্ণানের কাছে গেলেন
22. দায়ূদ বললেন, “তোমার খামার বাড়িটা আমায় বেচে দাও
23. অর্ণান দায়ূদকে বলল, “আপনিই আমার রাজা ও প্রভু
24. কিন্তু রাজা দায়ূদ উত্তর দিলেন, “না, তা সম্ভব নয়
25. তখুনি তিনি অর্ণানকে জায়গাটির জন্য প্রায় 15 পাউণ্ড সোনা দিলেন
26. তারপর দায়ূদ সেই শস্য মাড়াইযের জায়গায় প্রভুর উপাসনার জন্য বেদী বানালেন
27. তারপর প্রভু তাঁর দেবদূতকে উন্মুক্ত তরবারী কোষবদ্ধ করতে আদেশ দিলেন
28. দায়ূদ দেখলেন, অর্ণানের খামার বাড়িতে প্রভু তাঁর ডাকে সাড়া দিয়েছেন
29. পবিত্র তাঁবু এবং হোমবলি অর্পণের বেদীটি ছিল গিবিয়োন শহরে একটি উঁচু জায়গায়
30. কিন্তু দায়ূদ ঈশ্বরের দূতের তরবারীর ভয়ে পবিত্র তাঁবুতে ঈশ্বরের সঙ্গে কথা বলতে যাননি